Friday, May 1, 2026
Homeখেলামিরাজের টানা তৃতীয় টস হার, একাদশে দুই বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরাজের টানা তৃতীয় টস হার, একাদশে দুই বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে কিউই অধিনায়ক এবার আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাটিং পেলেও সমস্যার কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুই বদল এনেছে স্বাগতিকরা। তাসকিন আহমেদের বদলে একাদশে এসেছেন মোস্তাফিজুর রহমান। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় খেলবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। 

চোটের কারণে প্রথম দুই ম্যাচে ছিলেন না মোস্তাফিজ। চোট কাটিয়ে তিনি ফেরায় তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া রিশাদের বদলে চট্টগ্রামের মাঠে বাঁহাতি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড একাদশে বদল একটাই। ব্লেয়ার টিকনারের জায়গায় দলে এসেছেন বেন লিস্টার।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসেন, ন্যাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রর্কি, জেইডন লিনক্স।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments