Friday, May 1, 2026
Homeআন্তর্জাতিকনেতানিয়াহু ট্রাম্পকে ইরান যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’: কমলা হ্যারিস

নেতানিয়াহু ট্রাম্পকে ইরান যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’: কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করেছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’।

বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

গতকাল শনিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ট্রাম্প একটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং বেনিয়ামিন নেতানিয়াহুই তাকে এতে টেনে নামিয়েছেন—এ বিষয়ে আমাদের স্পষ্ট হওয়া উচিত।

সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এই যুদ্ধ মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

এখন পর্যন্ত ট্রাম্প সরাসরি হ্যারিসের মন্তব্যের কোনো জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে ‘পরম মিত্র’ হিসেবে অভিহিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

ইসরায়েলিদের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। সংঘাতের কঠিন সময়ে অন্য অনেকে তাদের আসল রূপ দেখালেও ইসরায়েল শক্তভাবে লড়াই করে এবং জানে কীভাবে জিততে হয়!’

ঠিক একদিন আগেই ট্রাম্প ইসরায়েলকে বলেছিলেন, লেবাননে বোমাবর্ষণ করা যাবে না এবং ‘যথেষ্ট হয়েছে, এবার থামা উচিত’। তার পরদিনই তিনি এসব মন্তব্য করেন।  

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি জানিয়েছেন, তিনি ২০২৮ সালে আবারো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments