Wednesday, April 29, 2026
Homeবিনোদননিজেদের সম্পর্ককে ‘সিচুয়েনশিপ’ বললেন রাকুল

নিজেদের সম্পর্ককে ‘সিচুয়েনশিপ’ বললেন রাকুল

বলিউডে বিয়ে মানেই জমকালো আয়োজন, সামাজিক রীতি ও নানা প্রত্যাশা। কিন্তু এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি। বিয়ের পর নিজেদের সম্পর্ককে তারা বলছেন ‘সিচুয়েশনশিপ’। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

তবে তাদের ভাষায় এই ‘সিচুয়েশনশিপ’ কোনো অনিশ্চয়তা নয়। বরং সম্পর্ককে চাপমুক্ত, সহজ ও স্বাভাবিক রাখার প্রচেষ্টা।

বলিউড লাইফকে জ্যাকি ভাগনানি বলেন, তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো সহজ যোগাযোগ। সেখানে কোনো কিছু লুকানোর জায়গা নেই, নেই কোনো ভয়ও। নিজেদের অতীত সম্পর্ক নিয়েও আলোচনা করেন। এই স্বচ্ছতা সম্পর্ককে আরও সহজ করেছে এবং একে অপরের প্রতি আস্থা আরও বেড়েছে।

২০২৪ সালে বিয়ে হয় এই তারকা জুটির।

রাকুল প্রীত সিং মনে করেন, নিজেকে সুখে রাখতে কেবল সঙ্গীর ওপর নির্ভর করা উচিত নয়। বরং নিজের পরিচয়, লক্ষ্য ও ক্যারিয়ার ধরে রাখা জরুরি।

তাদের সম্পর্কে কোনো অতিরিক্ত চাপ বা অযৌক্তিক প্রত্যাশা নেই বলেও জানিয়েছেন তারা। সম্পর্কের ভিত্তি হিসেবে তারা গুরুত্ব দেন পারস্পরিক সম্মান ও বোঝাপড়াকে। এতে ঝগড়া কম হয়।

গোয়ায় অনুষ্ঠিত তাদের বিয়ের আয়োজন আড়ম্বরপূর্ণ হলেও বেশ সংযত ছিল। সব মিলিয়ে, ‘সিচুয়েশনশিপ’ শব্দটি তাদের ক্ষেত্রে প্রচলিত অর্থে ব্যবহৃত হয়নি। বরং তাদের আধুনিক সম্পর্ক নিয়ে ভাবনার বহিঃপ্রকাশ, যেখানে স্বাধীনতা, বিশ্বাস ও মানসিক পরিপক্বতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments