Wednesday, April 29, 2026
Homeখেলা‘এমন ম্যাচের স্বপ্নই তো আমরা দেখি’, মহাকাব্যিক ম্যাচের প্রতিক্রিয়ায় কে কী বললেন

‘এমন ম্যাচের স্বপ্নই তো আমরা দেখি’, মহাকাব্যিক ম্যাচের প্রতিক্রিয়ায় কে কী বললেন

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির ৫-৪ গোলের সেই অবিশ্বাস্য লড়াইয়ের পর দুই দলের খেলোয়াড় ও কোচদের কণ্ঠে ঝরেছে রোমাঞ্চ ও আত্মবিশ্বাসের সুর।

উসমান দেম্বেলে (ম্যান অব দ্য ম্যাচ, পিএসজি): ‘দুটি বড় দল যখন আক্রমণাত্মক ফুটবল খেলে, তখন এমনই হয়। ৫-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমরা কিছুটা খেই হারিয়ে ফেললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি। তবে মিউনিখে আমাদের আরও মনোযোগী হতে হবে।’

মার্কিনিউস (অধিনায়ক, পিএসজি): ‘সব ফুটবলপ্রেমীই নিশ্চয়ই এই ম্যাচটি তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। আমরা ছোটবেলা থেকেই এমন সব বড় ম্যাচের স্বপ্ন দেখি। দুই দলের মধ্যেই কখনও হাল না ছাড়ার মানসিকতা ছিল। আমাদের হাতে সামান্য লিড আছে, এই জয়ের মানসিকতা নিয়েই ফিরতি লেগে লড়তে হবে।’

লুইস এনরিকে (কোচ, পিএসজি): ‘কোচ হিসেবে এত তীব্রতা আর জয়ের জেদ মেশানো ম্যাচ আমি আগে কখনও দেখিনি। সমর্থক যে দলেরই হোক না কেন, এমন ফুটবলীয় প্রদর্শনী দেখে সবাই মুগ্ধ হয়েছেন।’

হ্যারি কেইন (স্ট্রাইকার, বায়ার্ন): ‘আক্রমণাত্মক ফুটবলের এক উচ্চমানের লড়াই দেখলেন দর্শক। পেনাল্টিটি আমাদের জন্য কিছুটা কঠোর ছিল, নাহলে ম্যাচটি আমরা আগেই নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারতাম। তবে আমরা লড়াইয়ে ফিরতে পেরেছি। ঘরের মাঠে দর্শকদের সমর্থনে আমরা সেরাটা দিতে মুখিয়ে আছি।’

দায়ো উপামেকানো (ডিফেন্ডার, বায়ার্ন): ‘ম্যাচটি দারুণ ছিল তবে লড়াই এখনো শেষ হয়নি। ফিরতি লেগ হবে আরও কঠিন। ঘরের মাঠে নিজেদের জার্সির মর্যাদা রক্ষায় আমরা সবকিছু করতে প্রস্তুত।’

ভিনসেন্ট কোম্পানি (কোচ, বায়ার্ন): ‘এই মৌসুমে আমরা অনেকবারই এভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমাদের দলের বিশেষত্বই হলো আমরা কখনো হাল ছেড়ে দেই না। নিজেদের মাঠে আমরা শেষ সীমা পর্যন্ত চেষ্টা করব। আমরা ওই ম্যাচের অপেক্ষায় আছি।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments