Wednesday, April 29, 2026
Homeসারাদেশহাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী ৩ মাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসের সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

কলিম উদ্দিন দৃষ্টি আকর্ষণ করেন, ‘প্রবল বর্ষণে সুনামগঞ্জসহ সব হাওর তলিয়ে যাচ্ছে। ধান কাটতে আমাদের কৃষকরা মাঠে লড়াই করছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে ৩ দিন আগে এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আজ সকালেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। প্রবল বর্ষণে সিলেটের তিন জেলা ও ময়মনসিংহের কিছু এলাকা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এতে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী ৩ মাস আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments