নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে সংস্থাটি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই স্কোয়াড ঘোষণা করা হয়। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৬ উইকেটের দারুণ জয়ের পর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়েই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন এবং আবদুল গাফফার সাকলাইন।

