Friday, May 1, 2026
Homeখেলারিয়ালের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

রিয়ালের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

বেশ কিছু দিন থেকেই গুঞ্জন, ফের রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন জোসে মরিনহো। তবে শুক্রবার বেনফিকার এই কোচ জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ হয়নি। আসন্ন গ্রীষ্মে স্প্যানিশ এই জায়ান্টদের কোচ হওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান পর্তুগিজ কোচ পেপ গার্দিওলার বার্সেলোনার বিপক্ষে এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছিলেন। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় তার নামও রয়েছে।

টানা দ্বিতীয় মৌসুম কোনো বড় শিরোপা ছাড়াই শেষ করতে যাওয়া রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার বিদায় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

৬৩ বছর বয়সী মরিনহো সাংবাদিকদের বলেন, ‘রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি এই নিশ্চয়তা দিতে পারি।’

২০১২ সালে রিয়ালকে লা লিগা শিরোপা জেতানো মরিনহো আরও বলেন, ‘আমি অনেক বছর ধরে ফুটবলের সঙ্গে জড়িয়ে আছি এবং এসব বিষয়ে আমি অভ্যস্ত… তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।’

মাত্র কয়েক মাস দায়িত্ব পালনের পর বিদায় নেওয়া জাবি আলোনসোর জায়গায় গত জানুয়ারিতে আরবেলোয়াকে নিয়োগ দিয়েছিলেন মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

লা লিগায় ৫ ম্যাচ বাকি থাকতে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

‘বেনফিকার সঙ্গে আমার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি আছে, এতটুকুই,’ যোগ করে বলেন মরিনহো। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে এই রিয়াল মাদ্রিদের কাছে হেরেই বিদায় নিয়েছিল তার দল।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments