Friday, June 5, 2026
Homeবিনোদনগল্প পড়ে বলেছিলাম, এটা আপনি কী লিখলেন: নাজিফা তুষি

গল্প পড়ে বলেছিলাম, এটা আপনি কী লিখলেন: নাজিফা তুষি

সিনেমা ও ওটিটির জন্য অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন নাজিফা তুষি। তার অভিনীত ও সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকার’। আগামী ঈদে আসছে ‘রইদ’ এবং বর্তমানে ‘সুরাইয়া’ সিনেমার শুটিং করছেন।

এরইমধ্যে জানা গেল ‘অ্যানি’ সিরিজে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

প্রায় পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে ফিরেছেন সাদ। বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজকেন্দ্রিক উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’র ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তুষি। জার্মানির কোলনে আগামী ৯ জুন অনুষ্ঠেয় উৎসবে মিনি সিরিজটির প্রদর্শনী হবে।

এই সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তুষি বলেন, ‘আমি অ্যানির শুটিং করি ২০২৩ সালে। তখন হাওয়া ছবিটি মুক্তি পেয়েছে। এই সময়টা আমার জন্য স্পেশাল। অ্যানি আমার বিশেষ পছন্দের কাজ। এটি নিয়ে খুব বেশি বলা যাবে না। কারণ, এখনো ট্রেলার প্রকাশ হয়নি। আমি এখানে নার্সের ভূমিকায় অভিনয় করেছি, যার পাঁচ ভাইবোন, বাবা-মা নেই। তখন একটা পেন্ডামিক ফেস করি। অন্যরকম একটি কনসেপ্টের গল্প।’

তুষি আরও বলেন, ‘অ্যানির চরিত্রটা করতে গিয়ে আমি অনেক স্ট্রং হয়েছি। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। পরিচালক সাদ আমাকে কাস্ট করেছেন। যখন তিনি আমাকে প্রথম পর্ব পড়তে দেন, পড়েই আমি থ হয়ে যাই। আমি বলেছিলাম, এটা আপনি কী লিখলেন! এতটা ভালো লাগছে। কাজটি আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments