Sunday, June 28, 2026
Homeসারাদেশ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত: রণধীর জওসয়াল

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত: রণধীর জওসয়াল

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি।

আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল এ কথা জানান।

তিনি জানান, অবৈধভাবে অবস্থানরতদের তথ্য ইতোমধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশে পুশ-ইন নিয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জওসয়াল বলেন, ‘এর প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ এবং এর মূল সমস্যা খতিয়ে দেখা দরকার।’

‘বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিশদ বিবরণের তথ্য আমরা বাংলাদেশকে দিয়েছি, যেন তারা তাদের জাতীয়তা নিশ্চিত করে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা যায়,’ বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা এখানে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের সুশৃঙ্খলভাবে ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নিতে চাই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments