Sunday, June 28, 2026
Homeখেলাতাসকিন-মিরাজের পর উইকেট পেলেন নাহিদ

তাসকিন-মিরাজের পর উইকেট পেলেন নাহিদ

তাসকিন-মিরাজের পর উইকেট পেলেন নাহিদ

লাঞ্চ বিরতির পর জুটি পেয়ে গিয়েছিলো পাকিস্তানের। প্রথম ইনিংসে ভালো করা দুই অভিষিক্ত আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল মিলে টানছিলেন তাদের দল। তবে অর্ধশত রানের জুটির পর আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে কাট করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন আজান। ৩৩ বলে ১৫ রান করেন তিনি। 

খানিক পর চারে নামা পাকিস্তান অধিনায়ক কাবু নাহিদের পেসে। গতিতে পরাস্ত হয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৫ বলে ২ রান করেন শান। ৬৮ রানে তৃতীয় উইকেট পড়েছে পাকিস্তানের।

লাঞ্চের আগে তাসকিনের দারুণ শুরু

লাঞ্চের খানিক আগে ইনিংস ছেড়ে দিয়ে শুরুতেই উইকেট ফেলল বাংলাদেশ। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ইমাম-উল হক। 

লাঞ্চের আগে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। তড়িঘড়ি করে ইনিংস শুরু করে ইমামকে কাবু করেন তাসকিন। 

তাসকিনের গুড লেন্থে অফ স্টাম্পের বাইরে পড়া বল কিছুটা মুভ করে বেরিয়ে যাচ্ছিলো, ইমাম তাতে ব্যাট ছুঁইয়ে ধরা দেন লিটন দাসের গ্লাভসে। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। 

লাঞ্চের আগে ৪ ওভার ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments