Wednesday, July 22, 2026
Homeযুক্তরাষ্ট্রে বিশাল ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

যুক্তরাষ্ট্রে বিশাল ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এত দিন দেখা গেছে সিনেমার পর্দায়, আইপিএলের গ্যালারিতে কিংবা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তবে এবার নিজের ক্রিকেট স্বপ্নকে নিয়ে গেলেন আরও এক ধাপ এগিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন করলেন আন্তর্জাতিক মানের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনের দিনই মাঠে গড়িয়েছে প্রথম ম্যাচ। মেজর লিগ ক্রিকেটে মুখোমুখি হয়েছে লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। আর এই ম্যাচের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে লেখা হলো নতুন একটি অধ্যায়।

এই স্টেডিয়াম কেবল আরেকটি ক্রিকেট মাঠ নয়। বিশ্বের কোনো বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির তৈরি প্রথম আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। মাঠে আছে আটটি ম্যাচ উইকেট, আন্তর্জাতিক মানের আউটফিল্ড ও ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। পুরো স্টেডিয়াম গড়ে তুলতে সরাতে হয়েছে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি।

শাহরুখ খান বললেন, ‘এটি একসময় কেবল একটি স্বপ্ন ছিল। আজ সেটি বাস্তব। আমরা শুধু ক্রিকেটের জন্য মাঠ বানাইনি। এমন একটি জায়গা তৈরি করেছি, যেখানে খেলাধুলা, পরিবার, বিনোদন সবকিছু একসঙ্গে মিলবে।’

তার আশা, একদিন এই মাঠই লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটপ্রেমীদের নতুন ঠিকানা হবে। এখান থেকেই হয়তো উঠে আসবে নতুন প্রজন্মের ক্রিকেটার।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনকি মাইশোর বলেন, ক্রিকেটকে নতুন দেশে ছড়িয়ে দিতে শুধু দল গড়লেই হবে না, দরকার বিশ্বমানের অবকাঠামো। এই স্টেডিয়াম সেই লক্ষ্যেই তৈরি।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আরেকটি চমক। সাবেক ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন তারকা মেট্টা ওয়ার্ল্ড পিস প্রথম আনুষ্ঠানিক বলটি করেন। 

আগামী ১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে হবে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের আশা, হলিউডের শহর লস অ্যাঞ্জেলেসে একদিন শুধু সিনেমার জন্য নয়, ক্রিকেটের জন্যও পরিচিত হয়ে উঠবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments