Wednesday, July 22, 2026
Homeরেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিশরের

রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিশরের

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ এনে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচের প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার কর্মকর্তাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচের পর থেকেই রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিল দলটি।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো অভিযোগে ম্যাচের কয়েকটি সিদ্ধান্তের আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছেন। তার মতে, রেফারির একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।

এর কয়েক ঘণ্টা আগেই সংবাদ সম্মেলনে একই অভিযোগ তুলেছিলেন মিশরের কোচ হোসাম হাসান। তিনি দাবি করেন, ম্যাচের ফল “আগেই নির্ধারিত ছিল” এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে এমন অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

মিসরের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি ঘটনা। প্রথমটি, ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা গোল। ভিএআর পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করা হয়।

দ্বিতীয়টি, আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে হামদি ফাথির ওপর ফাউলের দাবি। মিশরের অভিযোগ, ওই ঘটনাটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনাই করা হয়নি।

এদিকে ফিফা এখনও মিশরের অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে বিতর্ককে পেছনে ফেলে ইতোমধ্যেই কোয়ার্টার-ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। শনিবার কানসাস সিটিতে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড, যারা শেষ ষোলোতে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments