Thursday, July 23, 2026
Homeঅপরাধপৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নবনির্মিত একটি পাম্প পরীক্ষামূলকভাবে চালু করার পর পানির সঙ্গে গ্যাস বের হতে দেখা গেছে। এতে আগুন দেওয়া হলে পানির ওপর শিখা জ্বলে ওঠে। পরে পাম্পটির সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য এই নতুন পাম্পটি স্থাপন করা হয়েছিল। কিন্তু হঠাৎ গ্যাস উদ্গিরণের কারণে আপাতত এটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

‘পরীক্ষামূলক পরিচালনার সময় গ্যাস পাওয়া গেছে। আমরা এক-দুই দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি একই অবস্থা থাকে, তবে আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) জানাব,’ যোগ করেন তিনি।

ইউএনও আরও বলেন, ‘অনেক সময় মাটির নিচে জমে থাকা ছোট পকেট গ্যাস পানির লাইনের মাধ্যমে সাময়িকভাবে বেরিয়ে আসে। তবে ল্যাব পরীক্ষা ও সঠিক যাচাই-বাছাই ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments