Wednesday, July 22, 2026
Homeঅপরাধআশুলিয়ায় ‘ককটেল তৈরির সময়’ বিস্ফোরণে উড়ে গেল যুবকের ৪ আঙুল

আশুলিয়ায় ‘ককটেল তৈরির সময়’ বিস্ফোরণে উড়ে গেল যুবকের ৪ আঙুল

সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম হাতের ৪টি আঙুল উড়ে গেছে।

আজ শনিবার বিকেলে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়ার একটি বাসায় এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত রনি (২০) ওই বাসায় দীর্ঘ ৮ বছর ধরে কেয়ারটেকার হিসেবে আছেন।

স্থানীয়দের বরাতে ওসি তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় রনি বাসায় একা ছিলেন। ককটেল তৈরির চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয় এবং তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে রনির বাম হাতের ৪টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে।’

‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলের আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে, রুমের ভেতরে তিনি ককটেল-জাতীয় কিছু বানানোর সময় বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজমের সদস্যরা আসছেন,’ বলেন তিনি।

তবে রনিকে ঢাকার কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments