Thursday, July 23, 2026
Homeবাটলারের সেঞ্চুরি, ভারতকে হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বাটলারের সেঞ্চুরি, ভারতকে হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

সাউদাম্পটনে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতকে ৫৬ রানে হারিয়ে এই সংস্করণের আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। জস বাটলারের বিস্ফোরক সেঞ্চুরি ও অধিনায়ক হ্যারি ব্রুকের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে স্বাগতিকরা দাপুটে জয় তুলে নিয়েছে।

শনিবার টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৫৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে পুরো ওভার খেলে সফরকারীরা পৌঁছাতে পারে ৮ উইকেটে ২০১ রান পর্যন্ত।

ভারত দল যানজটে আটকা পড়ায় টস হতে দেরি হয় পৌনে এক ঘণ্টা। তবে তাদের ভাগ্যের কোনো বদল হয়নি। পাঁচ ম্যাচের সিরিজে তারা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৪-০ ব্যবধানে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগতে থাকা বাটলার শক্তি ও সুনিপুণ টাইমিংয়ের এক চিরায়ত প্রদর্শনী দেখান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ারসেরা ইনিংসের স্বাদ নেন তিনি। ১২টি চার ও আট ছক্কায় ৬৪ বলে ১৩১ রান করে হন ম্যাচসেরা।

ব্রুকের সাথে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড ২৩৩ রানের জুটি গড়েন বাটলার। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটির বিশ্ব রেকর্ডও। ব্রুক ৪৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে চারটি চার ও আটটি ছক্কা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ এবং ভারতের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে যা সফরকারীদের জন্য পাহাড়সম লক্ষ্য হয়ে দাঁড়ায়।

ইশান কিশান (৩৫ বলে ৫৬ রান) ও তিলক বর্মা (২৫ বলে ৫৩ রান) হাফসেঞ্চুরি করলেও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের বিপর্যস্ত দল কখনোই লড়াই জমানোর মতো অবস্থানে ছিল না। বিশেষ করে, তাদের ফিল্ডিং ছিল অত্যন্ত হতাশাজনক। এই হারের ফলে তারা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এবারই প্রথম কোনো ম্যাচ জিততে পারেনি ভারত। এই সিরিজের আগে আয়ারল্যান্ডের কাছে আকস্মিকভাবে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। সব মিলিয়ে পূর্ণাঙ্গ ২০ ওভারের ম্যাচে টানা ছয়টি হারের তেতো স্বাদ পেয়েছে দলটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments