Thursday, July 23, 2026
Homeহরমুজ প্রণালি বন্ধ, ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালি বন্ধ, ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালি অতিক্রমকারী একটি জাহাজে হামলার ঘটনায় ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি এমনটি জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে বিপ্লবী রক্ষীবাহিনীর সরাসরি হামলার জবাবে তারা এই সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানে হামলা চালিয়েছে।

আর ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ রেখেছে।

তাদের ভাষ্যমতে, ওই জাহাজ নিয়ম লঙ্ঘন করে নিজস্ব সিস্টেম বন্ধ করে দেয় এবং অনুমোদিত রুট থেকে সরে যায়। এ কারণেই তাতে হামলা চালানো হয়।

সপ্তাহের শুরুর দিকে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এরপর ইরানও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর আরও একদফা পাল্টাপাল্টি হামলা চলে।

দুই পক্ষই যুদ্ধ বন্ধে জুনে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানকে সমঝোতা স্মারক মেনে চলার জন্য আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে

বিবৃতিটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শেয়ার করে লেখেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর খেসারত দিতে হবে।

আজ রোববার চারটি প্রদেশে সামরিক ও বাণিজ্যিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবর দিয়েছে আল জাজিরা। হামলার পর পাল্টা হামলাও শুরু করেছে ইরান।

বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, তারা জর্দানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটির একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গারগুলো ধ্বংস করেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে।

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা উল্লেখ করে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিজ নিজ ঘরে বা নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments