Thursday, July 23, 2026
Homeরাষ্ট্রীয় মালিকানাধীন ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা:...

রাষ্ট্রীয় মালিকানাধীন ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রীয় মালিকানাধীন ৯ ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা বলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন।

আজ রোববার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনে জামায়াতের সংসদ সদস্য সাবিকুন নাহারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের গত ৩১ মে পর্যন্ত হিসাব সিআইবি ডেটাবেজে জমা দেওয়া হয়।

সেই তথ্যের ভিত্তিতে তিনি এই ব্যাংকগুলর খেলাপি ঋণের পরিমাণ জানান।

মন্ত্রী আমির খসরু জোর দিয়ে বলেন, ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্চ হারের এই খেলাপি ঋণ কমিয়ে আনা অত্যন্ত জরুরি।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যারা জনগণের অর্থ লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কোনো আপস ছাড়াই আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।’

‘ইতোমধ্যে অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে,’ যোগ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। বিএনপি বা সরকার—কেউই তাদের সঙ্গে কোনো আপস করবে না।’

সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে এনবিআরের অধীনে বিভিন্ন কাস্টমস হাউসে আমদানি পণ্যের ওপর বকেয়া শুল্ক ও কর বাবদ ২৫ হাজার ৫০৪ কোটি ৩০ লাখ কোটি টাকা বকেয়া আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments