Thursday, July 23, 2026
Homeবিশ্বকাপের শেষ চারে কোন ক্লাবের কত খেলোয়াড়? শীর্ষে বার্সেলোনা

বিশ্বকাপের শেষ চারে কোন ক্লাবের কত খেলোয়াড়? শীর্ষে বার্সেলোনা

২০২৬ বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে নিয়ে জমে উঠেছে শিরোপার দৌড়। আর এই চার দলের স্কোয়াডে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। সেই তালিকায় সবার ওপরে বার্সেলোনা, যাদের ১০ জন ফুটবলার এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন।

কাতালান ক্লাবটির মোট ১০ জন খেলোয়াড় এখনও বিশ্বকাপে টিকে আছেন। স্পেন দলে রয়েছেন লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি ও হুয়ান গার্সিয়া। এছাড়া ফ্রান্সের হয়ে খেলছেন জুলস কুন্দে এবং ইংল্যান্ডের হয়ে আছেন নতুন সই করা অ্যান্থনি গর্ডন।

দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের নয়জন খেলোয়াড় এখনও বিশ্বকাপে আছেন। আর্জেন্টিনার হয়ে খেলছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমিওনে। স্পেনের প্রতিনিধিত্ব করছেন মার্কোস ইয়োরেন্তে, আলেক্স বায়েনা ও মার্ক পুবিল।

আটজন খেলোয়াড় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ইংল্যান্ডের হয়ে ডেকলান রাইস, বুকায়ো সাকা, এবেরেচি এজে ও ননি মাদুয়েকে; স্পেনের হয়ে দাভিদ রায়া, মার্তিন জুবিমেন্দি ও মিকেল মেরিনো; আর ফ্রান্সের হয়ে খেলছেন উইলিয়াম সালিবা।

চতুর্থ স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ছয়জন ফুটবলার এখনও সেমিফাইনালের লড়াইয়ে আছেন। ফ্রান্সের হয়ে উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, দেজিরে দুয়ে ও ওয়ারেন জাইরে-এমেরি এবং স্পেনের হয়ে ফাবিয়ান রুইস প্রতিনিধিত্ব করছেন ফরাসি ক্লাবটিকে।

ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার পাঁচজন করে খেলোয়াড় শেষ চারে রয়েছেন। সিটির হয়ে স্পেনের রদ্রি, ফ্রান্সের রায়ান চেরকি এবং ইংল্যান্ডের মার্ক গেহি, নিকো ও’রাইলি ও জেমস ট্রাফোর্ড এখনও শিরোপার লড়াইয়ে আছেন।

অ্যাস্টন ভিলার প্রতিনিধিদের মধ্যে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রান্সের লুকা দিনে এবং ইংল্যান্ডের এজরি কনসা, অলি ওয়াটকিনস ও মরগান রজার্স রয়েছেন।

চারজন করে খেলোয়াড় নিয়ে তালিকায় রয়েছে চেলসি ও ক্রিস্টাল প্যালেসও। চেলসির হয়ে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ, ইংল্যান্ডের রিস জেমস ও ট্রেভো চালোবা এবং ফ্রান্সের মালো গুস্তো এখনও টিকে আছেন।

অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের চার প্রতিনিধি হলেন ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসন, ফ্রান্সের জ্যঁ-ফিলিপ মাতেতা ও ম্যাকসেন্স লাক্রোয়া এবং স্পেনের ইয়েরেমি পিনো।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments