Friday, July 24, 2026
Homeঅপরাধশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ সকাল ১১টার পরপর শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় সড়কের পাশে জড়ো হতে শুরু করেন। আধা ঘণ্টা পর তারা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান জানান, অবরোধের কারণে নিউ মার্কেট ও নিউ এলিফ্যান্ট রোড থেকে মিরপুর রোডে যাওয়ার লেনে যান চলাচল বন্ধ রয়েছে।

তবে সিটি কলেজ থেকে মিরপুর রোড ও ল্যাব এইড হাসপাতাল মোড়ের ইউ-টার্ন দিয়ে শাহবাগ যাওয়ার লেন চালু রয়েছে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, দেশে বর্তমানে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, সেটা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না করেই তারা (শিক্ষা মন্ত্রণালয়) যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তাদের উচিত ছিল জলাবদ্ধতা রয়েছে এমন এলাকায় শিক্ষার্থীদের সহায়তা করা। সেটা না করে তারা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

জলাবদ্ধতায় অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি দাবি করে তিনি আরও বলেন, হাঁটু পানি পেরিয়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে আমাদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এসব বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক হয়নি।

দুপুর ১২টার দিকে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধিকে নিয়ে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি তুলে ধরার জন্য প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments