Friday, July 24, 2026
Homeঅপরাধসংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরাল পুলিশ

সংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরাল পুলিশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বারবার এলাকা ছেড়ে চলে যেতে বললেও পরীক্ষার্থীরা তা মানেননি। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে লাঠিচার্জ করে পরীক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ।

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেনি। তারা কয়েকটি দাবি নিয়ে এখানে এসেছিল। কিছুক্ষণ পর নিজেরাই এলাকা ছেড়ে চলে গেছে।

এর আগে বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা। তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায়  বিক্ষোভ করে।

দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্ত ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগের প্রতিবাদে আন্দোলন করে পরীক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর করা মন্তব্যেরও সমালোচনা করেন তারা।

তাদের অভিযোগ, বন্যা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের দুর্ভোগ সরকার উপেক্ষা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments