Friday, July 24, 2026
Homeঅপরাধবংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর বংশালে আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজারের ‘আরমান সেলুনে’ এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। গ্রাহক মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

দগ্ধরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেলুনে থাকা সবাই দগ্ধ হন। এরপর আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, বংশাল আলু বাজার এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে ৯জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি একজনকে অবজরভেশনে রাখা হয়েছে।

তিনি বলেন, এদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments