Saturday, July 25, 2026
Homeঅপরাধঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে।  

আজ বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আনোয়ার গণেশ (৫৮) ও তার ছেলে নিতাই গণেশ (১৫), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মালচণ্ডী পশ্চিম তেলিপাড়া গ্রামের মামুন ইসলাম (৩০) এবং প্রধানাবাদ শিমুলতলী গ্রামের আকাব্বর আলী খান (৫৫)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, আজ দুপুর আড়াইটার দিকে বৃষ্টির মধ্যে পাটখেতে কাজ করছিলেন আনোয়ার গণেশ ও তার ছেলে নিতাই। এ সময় বজ্রপাতের আঘাতে অচেতন হয়ে পড়েন তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  
অন্যদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া জানান, আজ দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে অচেতন হয়ে পড়েন মামুন ইসলাম। স্থানীয়দের সহায়তায় তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে ওই উপজেলার প্রধানাবাদ এলাকায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর আলী খানের মৃত্যু হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments