Friday, July 24, 2026
Homeবিশ্বকাপের নতুন সূচিতে বাড়তে পারে ভারত-পাকিস্তান মহারণ

বিশ্বকাপের নতুন সূচিতে বাড়তে পারে ভারত-পাকিস্তান মহারণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন কাঠামোয় কোয়ার্টার ফাইনাল থাকছে না, বদলে আসছে ‘সুপার সেভেন’ পর্ব। আর এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত দিক হলো বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া।

নতুন নিয়ম অনুযায়ী, ১৪ দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে নিচের তিন দল প্রথমে একটি প্রিলিমিনারি পর্বে খেলবে। সেখান থেকে মাত্র একটি দল মূল পর্বে জায়গা করে নেবে। এরপর শুরু হবে ১২ দলের মূল প্রতিযোগিতা, যেখানে থাকবে দুটি গ্রুপ, প্রতিটিতে ছয়টি করে দল।

এবার আর থাকছে না কোয়ার্টার ফাইনাল। তার পরিবর্তে গ্রুপ পর্ব শেষে অনুষ্ঠিত হবে নতুন ‘সুপার সেভেন’ ধাপ, যা আগের ‘সুপার সিক্স’ পর্বের জায়গা নেবে। এই ধাপের সেরা দলগুলো সেমিফাইনালে উঠবে।

ফরম্যাটে এই পরিবর্তনের ফলে গ্রুপ ও সুপার সেভেন মিলিয়ে দলগুলোকে আরও বেশি ম্যাচ খেলতে হবে। এতে একই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে অতিরিক্ত একটি ম্যাচ হওয়ার সম্ভাবনাও বেড়ে গেছে, যদি দুই দল একই গ্রুপে পড়ে এবং পরে সুপার সেভেনেও জায়গা করে নেয়।

রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তান এখন কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টেই মুখোমুখি হয়। দুই দেশের মধ্যকার সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০০৬ সালে পাকিস্তানে।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে লাভজনক লড়াই হিসেবে বিবেচিত হয় ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ থেকে সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপের মাধ্যমে আইসিসির বিপুল রাজস্ব আসে।

নতুন ফরম্যাট প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, ‘এই কাঠামো টুর্নামেন্টকে আরও প্রাসঙ্গিক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ফলাফলের দিক থেকে আরও অর্থবহ করে তুলবে।’

এদিকে, আইসিসির বোর্ড সভায় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। ২০ দলের আসর অপরিবর্তিত থাকলেও এবার গ্রুপ পর্ব থেকে আটটির বদলে ১০টি দল পরবর্তী ধাপে উঠবে।

এরপর অনুষ্ঠিত হবে ‘সুপার টেন’ পর্ব। এই পর্বের সেরা দুই দল সরাসরি সেমিফাইনালে জায়গা পাবে। বাকি দুই সেমিফাইনালিস্ট নির্ধারণে নতুন একটি এলিমিনেটর পর্ব অনুষ্ঠিত হবে।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments