Friday, July 24, 2026
Homeঅপরাধআর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রানী রায় দম্পতির একমাত্র ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার জয়ের পর স্থানীয়রা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহরের শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি ভবনের তৃতীয় তলায় ওঠেন।

ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments