Friday, July 24, 2026
Homeঅপরাধবড় পর্দায় খেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

বড় পর্দায় খেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

রাজধানীতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—প্রাণের বাংলাদেশের সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের শাকিবুল হাসান। পুলিশ জানিয়েছে, তারা দুজনেই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, ভোর আনুমানিক ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীমুখী একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

ওসি আরও জানান, উত্তরার কোনো একটি এলাকায় বড় পর্দায় ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার পর তাদের আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments