Friday, July 24, 2026
Homeঅপরাধকুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ আটক ৬

কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ আটক ৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় গত বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কুলাউড়ার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন ১৮৪১ নম্বর মূল সীমান্ত পিলার এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। 

এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে শিশুসহ ছয়জনকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বুধবার রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। মুরইছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন।

নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, বিজিবির দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments