Friday, July 24, 2026
Homeঅপরাধনরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কী কারণে তাকে মারধর করা হয়েছিল, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত যুবকের নাম নাসির মিয়া (২২)। তিনি উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাত প্রায় ৮টার দিকে একদল লোকের মারধরে নাসিরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা এখনও জানা যায়নি।

পরে পুলিশ তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এতে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments