Friday, July 24, 2026
Homeগ্রক এআই দিয়ে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট তৈরির অভিযোগে মামলা করলেন মাস্ক

গ্রক এআই দিয়ে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট তৈরির অভিযোগে মামলা করলেন মাস্ক

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআইয়ের গ্রক দিয়ে শিশুদের যৌন নিপীড়নের কনটেন্ট তৈরির অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, ওই ব্যক্তি গ্রক এআই ব্যবহার করে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট তৈরি করেছিলেন।

অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার বাসিন্দা টেরি হারউড চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হন।  

তার বিরুদ্ধে মঙ্গলবার টেক্সাসের একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মামলায় এক্সএআই অভিযোগ করেছে, টেরি হারউড কোম্পানির সেবার শর্ত লঙ্ঘন করেছেন। কোনো এআই প্রতিষ্ঠানের ব্যবহারকারীর বিরুদ্ধে এআই ব্যবহার করে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট তৈরির অভিযোগে দায়ের হওয়া প্রথম দিকের মামলাগুলোর একটি এটি।

বুধবার এ বিষয়ে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে এক্সএআইয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

প্রতিবেদনে বলা হয়, হারউডের বিরুদ্ধে এই মামলা এমন এক সময়ে হলো, যখন গ্রককে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে আছে এক্সএআই। অভিযোগ আছে, এআইটি ব্যবহার করে কিছু ব্যবহারকারী সম্মতি ছাড়া ডিপফেক, অর্থাৎ এআই দিয়ে তৈরি বাস্তবসম্মত ভুয়া ভিডিও তৈরি করতে পেরেছেন।

মামলার নথিতে এক্সএআই জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তারা অ্যাকাউন্ট স্থগিত, অ্যাকাউন্ট বাতিল এবং শিশু যৌন নির্যাতনসংক্রান্ত সন্দেহভাজন কনটেন্ট ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) কাছে রিপোর্ট করার মাধ্যমে ব্যবস্থা নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments