Friday, July 24, 2026
Homeচ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে দুদিন পর বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা বা স্পেনের মধ্যে যেকোনো এক দল। তবে এবার ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি আরও একটি বিশেষ উপহার পেতে যাচ্ছে চ্যাম্পিয়ন দল। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ আংটি’ উপহারের ঘোষণা দিয়েছে ফিফা। 

গতকাল এক বিবৃতিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে এই আংটি দেয়ার কথা জানিয়েছে ফিফা। এই আংটিকে আমেরিকার ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ধরা হয়ে থাকে। 

আংটির এক পাশে থাকবে বিশ্বকাপের ট্রফির লোগো, আরেক পাশে চ্যাম্পিয়ন দলের সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হবে। বিজয়ী দলের প্রত্যেক সদস্যের আঙুলের মাপ অনুযায়ী আলাদা আলাদাভাবে আংটিগুলো প্রস্তুত করা হবে। 

ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও কোচের হাতে অনানুষ্ঠানিক আংটি তুলে দেবে ফিফা। পরবর্তীতে সময় নিয়ে স্কোয়াডের প্রত্যেক সদস্য ও সাপোর্ট স্টাফের সবার জন্য আলাদাভাবে বানানো বিশেষ আংটি পৌঁছে দেয়া হবে।  

২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি আংটি প্রস্তুত করবে ফিফা। এর মধ্যে চ্যাম্পিয়ন স্কোয়াডকে উপহার দেয়া হবে ৩০টি আংটি। বাকি আংটিগুলো বিশ্বকাপের স্মারক হিসেবে ও ফিফার অফিশিয়াল লাইসেন্সড পণ্য হিসেবে বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকদের কেনার জন্য উন্মুক্ত করে দেবে ফিফা। 

তবে বিশ্বকাপের পরবর্তী আসরগুলোতেও এই আংটি উপহারের ধারা বজায় থাকবে, না কি শুধু এবারের বিশ্বকাপের জন্যই এই বিশেষ আয়োজন, তা খোলাসা করেনি ফিফা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments