Saturday, July 25, 2026
Homeঅপরাধএইচএসসি পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর

এইচএসসি পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার হাজীপুর এলাকার ওয়াসিম উদ্দিনের ছেলে নাফিজ (২২) ও হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আসাদ উল বেপারীর ছেলে স্বাধীন (১৯)।

দুজনই শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন।

ওসি মো. কোহিনূর মিয়া বলেন, ‘নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের ইচ্ছায় দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments