Saturday, July 25, 2026
Homeঅপরাধব্রাহ্মণবাড়িয়ায় খালে মিললো জেলের মরদেহ, ডাকাতদলের হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় খালে মিললো জেলের মরদেহ, ডাকাতদলের হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দেওদুনিয়া খাল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাছ ধরার সময় ডাকাতদলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পরিবার।

নিহত আলী আহমেদ (৫৪) বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের উত্তর রাজাবাড়ি গ্রামের ওলফত আলীর ছেলে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে আলী আহমেদ ও তার ছেলে স্থানীয় লইসকা বিলে মাছ ধরছিলেন। এ সময় তিনটি ইঞ্জিনচালিত নৌকায় করে একদল ডাকাত ওই এলাকা দিয়ে যাচ্ছিল। ডাকাতদের নৌকার দিকে টর্চলাইট জ্বালানোয় তারা ক্ষুব্ধ হয়ে এগিয়ে আসে।’

‘কথা-কাটাকাটির একপর্যায়ে আলী ও তার ছেলেকে মারধর করে পানিতে ফেলে দিয়ে নৌকা নিয়ে চলে যায় ডাকাত দল। আলীর ছেলে সাঁতরে কচুরিপানার মধ্যে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন,’ যোগ করেন ওসি।

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আরও তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments