Friday, July 24, 2026
Homeট্রাম্পভক্ত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই গ্রেপ্তার

ট্রাম্পভক্ত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই গ্রেপ্তার

ট্রাম্পসমর্থক হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেট শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে গ্রেপ্তার হয়েছেন।

ইউএস মার্শালস সার্ভিসের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ধর্ষণ, যৌন পাচার ও হামলার নতুন অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাদের যুক্তরাজ্যে প্রত্যর্পণের উদ্যোগ চলছে।

আত্মস্বীকৃত নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট (৩৯) ও তার ভাইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাটি।

তবে তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি সিলগালা থাকায় তাদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই ভাইয়ের হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি ট্রিস্টান টেটকে কিছু বলতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

এক্সে প্রকাশিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটেনে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু ও ট্রিস্টানকে মার্কিন মার্শালরা গ্রেপ্তার করেছেন।

যুক্তরাজ্যের কৌঁসুলিরা তাদের প্রত্যর্পণের আবেদন করবেন বলে জানা গেছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, দুই ভাইয়ের বিরুদ্ধে মোট ৫৯টি অভিযোগ রয়েছে।

এর মধ্যে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে ৪২টি এবং ট্রিস্টান টেটের বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাজ্যে টেট ভাইদের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

তাদের আইনজীবী জোসেফ ম্যাকব্রাইড এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই ভাইকে নির্দোষ দাবি করেন।

টেট ভাইরা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের নাগরিক।

তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

অ্যান্ড্রু টেট তথাকথিত ‘ম্যানোস্ফিয়ার’ নেটওয়ার্কের অন্যতম পরিচিত মুখ।

অনলাইনভিত্তিক এসব গোষ্ঠী মূলত প্রচলিত পুরুষতান্ত্রিক ধারণা, নারীবাদবিরোধী মতাদর্শ এবং আত্মউন্নয়ন নিয়ে কাজ করে।

অ্যান্ড্রু টেট সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিতর্কিত মতামত প্রচার করেন। এসব মতাদর্শে প্রায়ই ‘আলফা মেল’ ধারণা ও নারীবিদ্বেষী বক্তব্য উঠে আসে।

এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোটি কোটি ফলোয়ার রয়েছে। শুধু এক্সেই তার ফলোয়ার ১ কোটি ৮০ লাখ।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments