Friday, July 24, 2026
Homeঅপরাধজিয়াউর রহমান হত্যা: মেজর মোজাফফরের কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হতে পারে

জিয়াউর রহমান হত্যা: মেজর মোজাফফরের কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হতে পারে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে গ্রেপ্তার মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সামরিক আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ এই তথ্য জানিয়েছেন।

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোজাফফরের বিরুদ্ধে কোর্ট অব ইনকোয়ারি সামরিক আদালতে বিচারের সুপারিশ করেছিল। এরপরই তিনি আত্মগোপনে চলে যান এবং ছদ্মনাম নিয়ে দশকের পর দশক ধরে একটি প্রতিবেশী দেশে বসবাস করছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোজাফফরের দেশে ফেরার খবর পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তাকে আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি, যাতে সামরিক আইনে তার বিচার হয়। তিনি বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমেই মেজর মোজাফফরের বিচার সম্পন্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments