Friday, July 24, 2026
Homeঅপরাধগোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জগলুল হায়দার শাহিন (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে কাশিয়ানী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত এক পোস্টকে কেন্দ্র করে উপজেলার পোনা মোল্লাপাড়া এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশের নজরদারি অব্যাহত আছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments