Wednesday, July 22, 2026
Homeঅপরাধমহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, গ্যাস সরবরাহ কমে অর্ধেক

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, গ্যাস সরবরাহ কমে অর্ধেক

কক্সবাজারের মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি (৪৫ কোটি ঘনফুট) গ্যাস সরবরাহ কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপে ভুগবেন।

আজ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গত সোমবার জাতীয় গ্রিডে ৯৭০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ করা হয়। প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফডি গ্যাসের চাহিদার বিপরীতে মোট সরবরাহ ছিল ২ হাজার ৬২০ এমএমসিএফডি। তবে কারিগরি ত্রুটির কারণে সরবরাহ কমে এখন তা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ১৭০ এমএমসিএফডিতে।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments