Wednesday, July 22, 2026
Homeঅপরাধআশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্র

আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্র

সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগাঁও এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিশুর নাম ফয়সাল হোসেন আবির। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগাঁও নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত সে। আবির স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খুঁজেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।

কেউ আবিরের সন্ধান পেলে আশুলিয়া থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শিশুটি নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দেশের বিভিন্ন থানায় তার ছবি ও বিবরণ পাঠানো হয়েছে। তবে এখনো তার কোনো সন্ধান মেলেনি। শিশুটিকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments