Thursday, July 23, 2026
Homeঅপরাধমোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। 

এর আগে আদালতের আদেশ অনুযায়ী সকালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসে।

কয়েক দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, মোজাফফর ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। মাসুদ ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং উক্ত মানবতাবিরোধী অপরাধ মামলার একজন অভিযুক্ত। 

মাসুদ উদ্দিন চৌধুরী যে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হয়ে হেফাজতে রয়েছেন, সেই একই মামলায় মোজাফফরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

চিফ প্রসিকিউটর দাবি করেন, মোজাফফর গত ১৬ বছর ধরে মাসুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। পলাতক থাকা অবস্থায় তিনি বারবার প্রতিবেশী দেশে যাতায়াত করেন এবং মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মাসুদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত থাকারও অভিযোগ রয়েছে।

১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৬ জুলাই মোজাফফরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments