Thursday, July 23, 2026
Homeঅপরাধসিরাজগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে কারা হেফাজতে থাকা অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত মো. বাবুল মিঞা (৫২) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর আজ বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস আগে বাবুল মিঞা কারাগারে যান। বুধবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রতনকান্দি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোরশেদা খাতুন কেয়া বলেন, বাবুল মিঞা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং এলাকায় পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন, ‘আমরা তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসেছি।’

বাবুল মিঞার মেয়ে মীম খাতুন বলেন, গত ২১ জুন একটি সহিংসতার মামলায় তার বাবাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “২০২৩ সালের একটি ঘটনার জেরে ২০২৫ সালে আমার বাবার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।”

মীম খাতুনের অভিযোগ, তাঁর বাবা অসুস্থ হওয়ার পর পরিবারকে বিষয়টি জানানো হয়নি। মৃত্যুর পরেই তাঁরা ঘটনাটি জানতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments