Friday, July 24, 2026
Homeঅপরাধরাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে সংসদে যাচ্ছেন প্রতিনিধিরা

রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে সংসদে যাচ্ছেন প্রতিনিধিরা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র নিয়ে তার প্রতিনিধিরা জাতীয় সংসদের দিকে রওনা হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গভবনের একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে, সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা এক বিবৃতিতে বলা হয়, ‘আজ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১)  অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments