Friday, July 24, 2026
Homeফিরছে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু

ফিরছে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু

পাঁচ সপ্তাহেরও বেশি সময়ের অবিস্মরণীয় লড়াইয়ের পর পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। পুরো বিশ্বকে বুঁদ করে রেখেছিল আন্তর্জাতিক ফুটবল, যেখানে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

এবারের আসর উপহার দিয়েছে অনেক নাটকীয় মুহূর্ত, অনাকাঙ্ক্ষিত অঘটন, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর রোমাঞ্চকর সব লড়াই। তবে বিশ্বকাপের উত্তেজনার রেশ থাকতে থাকতেই খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থক— সবার নজর দ্রুত ঘুরে যাচ্ছে ক্লাব ফুটবলে।

২০২৬-২৭ মৌসুমের জন্য ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মাঠে গড়াচ্ছে আগামী আগস্ট মাসে। ফুটবলপ্রেমীদের নিজ নিজ পছন্দের ক্লাবের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষার যেমন অবসান হচ্ছে, তেমনি বিশ্বের সেরা তারকারাও আবার ফিরছেন তাদের চেনা আঙিনায়।

ক্লাব ফুটবলের রোমাঞ্চের শুরুটা এবার হবে স্পেনে। ১৫ আগস্ট পর্দা উঠবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের— যেখানে উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আলাভেস মুখোমুখি হবে গেতাফের।

এক সপ্তাহ পর ২২ আগস্ট একই দিনে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি আ। নিজেদের মাঠে কভেন্ট্রি সিটিকে মোকাবিলা করবে প্রিমিয়ার লিগের শিরোপাধারী আর্সেনাল। আর লিগ ওয়ানে স্ত্রাসবুর্গকে আতিথ্য দেবে অলিম্পিক মার্সেই। সিরি আতে একই সময়ে সফরকারী কোমো মোকাবিলা করবে উদিনেসেকে এবং বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান আতিথ্য দেবে মোঞ্জাকে।

ইউরোপের শীর্ষ লিগগুলোর প্রত্যাবর্তনের বৃত্ত পূরণ করবে জার্মানি। ২৯ আগস্ট বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টকে আতিথ্য দেবে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ।

উদ্বোধনী ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুসারে)

লা লিগা
১৫ আগস্ট: আলাভেস বনাম গেতাফে (রাত ১১টা ৩০ মিনিট)

প্রিমিয়ার লিগ
২২ আগস্ট: আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি (রাত ১টা)

লিগ ওয়ান
২২ আগস্ট: অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ (রাত ১২টা ৪৫ মিনিট)

সিরি আ
২২ আগস্ট: উদিনেসে বনাম কোমো (রাত ১০টা ৩০ মিনিট)
২২ আগস্ট: ইন্টার মিলান বনাম মোঞ্জা (রাত ১০টা ৩০ মিনিট)

বুন্দেসলিগা
২৯ আগস্ট: বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট (রাত ১২টা ৩০ মিনিট)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments