Saturday, July 25, 2026
Homeঅপরাধচট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র জব্দ ও ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন—পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)। 
 

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দুটি একনলা বন্দুক, দুটি দেশি লাইট গান ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।

আজ শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এসব তথ্য জানান।

এসপি বলেন, শুক্রবার দুপুরে পটিয়ার কেলিশহরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রথমে দুজনকে আটক করে ও পরে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments