Saturday, July 25, 2026
Homeধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের বিজয়’: সোনম ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের বিজয়’: সোনম ওয়াংচুক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন পরিবেশবাদী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি ‘গণতন্ত্রের বিজয়, সরাসরি গণতন্ত্রের বিজয়… যা এসেছে সরাসরি রাজপথ থেকে।’

ওয়াংচুক বলেন, এটি ‘শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়’। নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি ককরোচ জনতা পার্টি (সিজেপি), জেন-জি প্রজন্ম এবং দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের অভিনন্দন জানান।

তিনি লেখেন, ‘সিজেপি, দেশের জেন-জি এবং ভয় কাটিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে আন্দোলনে যোগ দেওয়া সব নাগরিককে অভিনন্দন ও ধন্যবাদ।’

IT’S A VICTORY OF DEMOCRACY
direct democracy… straight from the streets.
It’s a victory of peace, patience & persévérance.
Congratulations CJP, Gen Z of the nation and thank you all citizens for shedding fear and the fear of fear and rising up from every corner of the nation.… pic.twitter.com/rSLOfvba2R

— Sonam Wangchuk (@Wangchuk66) July 25, 2026

২৬ দিনব্যাপী অনির্দিষ্টকালের অনশন শেষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওয়াংচুক বলেন, আন্দোলনের লক্ষ্য এখন শুধু জবাবদিহি নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

তার ভাষ্য, ‘এখন জবাবদিহি থেকে সংস্কারের দিকে এগোতে হবে।’

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, নীট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলা আন্দোলনের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কয়েকজন বিরোধী নেতাকে দিল্লি পুলিশ আটক করে। একই সময়ে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যান সিজেপির সমর্থকেরা।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি জাতীয় পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিও জানানো হয়েছিল। এখন ওয়াংচুক সেই দাবিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments